আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

রামগঞ্জে নিজ বাসা থেকে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার

নিউজ ক্রাইম সিক্রেট
  • আপডেট টাইম :   শুক্রবার | অক্টোবর ১০, ২০২৫ | ১২:৪৬ পিএম
  • ১৮৪৪ বার
লক্ষীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জে নিজ বাসা থেকে মা ও মেয়ের গলাকাটা অবস্থায় রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে উপজেলার ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন— জুলেখা বেগম (৪২) ও তার কলেজে পড়ুয়া (রামগঞ্জ মডেল কলেজ, দ্বিতীয় বর্ষ) মেয়ে তানহা আক্তার মীম (১৮)। নিহতরা স্থানীয় কোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী ও মেয়ে। নিহতদের মরদেহ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে নিহত জুলেখা বেগমের ছেলে ফরহাদ বাসায় ফিরে এসে ঘরের দরজা খোলা দেখতে পান। ঘরে তার মা ও বোনকে না পেয়ে খোঁজাখুঁজি করে দ্বিতীয় তলার একটি রুমে ঢুকে তিনি মা ও বোনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। এসময় তার চিৎকারে এলাকাবাসী ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। এদিকে এ ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ব্যাবসায়ী মিজান বলেন, স্ত্রী ও মেয়েকে হত্যার পর ৩০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। 

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারী ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, ঘটনা সন্দেহজনক। তদন্ত চলছে। দ্রুতই দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এদিকে দ্রুত খুনিদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান এলাকাবাসী।


আইন-আদালত ক্যাটেগরির আরো সংবাদ