আজ - | | হিজরী

লক্ষ্মীপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো সুন্নি এস্তেমা বরিশাল ও কিশোরগঞ্জের তিন কলেজের নাম পরিবর্তন মীরজাফরদের ঠাঁই বিএনপিতে হবে না: মান্নান যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৫৮ হাজার টন গম কুষ্টিয়ায় ভোটের প্রচারণায় বিদেশি বধূ সারাদেশে ধানের শীষের পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে : দুলু পানি সম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব হলেন ড. এ কে এম শাহাবুদ্দিন ফেসবুক পেজ নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের নির্দেশনা চিলমারীতে ১৫ কেজি গাঁজাসহ ৩ কারবারি গ্রেফতার ভুল সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে আবারও জুলুম-নির্যাতনের আশঙ্কা রয়েছে: খোকন কান ধরিয়ে ওঠবস: শোকজের জবাব দিলেন সর্বমিত্র চাকমা ঝিনাইদহে মাদ্রাসা ছাত্রকে হিজড়া পল্লীতে বিক্রি : মা ছেলে গ্রেফতার ইঁদুরের জন্য ফাঁদ পেতে নিজেই হারালেন প্রাণ, বাঁচলো না প্রতিবেশিও পার্শ্ববর্তী দেশ নির্বাচনকে ঘিরে নানান ষড়যন্ত্রে লিপ্ত : নাহিদ ইসলাম বিশ্ববিদ্যালয়ে লাশ আর দেখতে চাই না : ধর্ম উপদেষ্টা ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমাকে লিগ্যাল নোটিশ তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নতুন ইতিহাস সৃষ্টি হবে : এ্যানি হরিনাকুন্ডুতে যৌথ বাহিনীর অভিযানে ১২ ককটেল উদ্ধার ভিন্ন ধারার রাজনীতি করা সম্ভব, প্রমাণ করতে চাই: তাসনিম জারা   

কক্সবাজারে ভুল চিকিৎসার অভিযোগে চিকিৎসক ও দালাল চক্রের বিরুদ্ধে এজাহার, তদন্তে পুলিশ

কক্সবাজার শহরে অন্তঃসত্ত্বা এক নারীকে ভুল চিকিৎসা প্রদান, প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া এবং চিকিৎসাগত অবহেলায় গর্ভের সন্তানের মৃত্যুর অভিযোগে এক চিকিৎসক ও তার সহযোগীর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে। 
ঘটনাটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব‍্যবস্থা নেওয়ার দাবী উঠেছে।
অভিযোগকারী নুরুল আবছার একজন গণমাধ্যমকর্মী। তিনি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল Channel S-এর কক্সবাজার জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক দৈনিক গণসংযোগ পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি হিসেবে কর্মরত, জানান—তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে ভুল চিকিৎসা ও প্রতারণার মাধ্যমে ক্ষতির মুখে পড়তে হয়েছে, যার প্রেক্ষিতে তিনি থানায় এজাহার দায়ের করেন। তিনি বলেন, গত বছরের ৬ ডিসেম্বর তার তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী হঠাৎ পেটে ব্যথা অনুভব করলে তাকে চিকিৎসার জন্য শহরের ডিজিটাল হাসপাতালে নেওয়া হয়।
তিনি অভিযোগ করেন, হাসপাতালের সামনে অবস্থানরত একটি দালাল চক্র কম খরচে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে রোগীকে অন্যত্র নিয়ে যায়। পরে রোগীকে হাসপাতাল সড়ক এলাকায় অবস্থিত একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়, যেখানে পরিচালক হিসেবে দায়িত্বে থাকা চিকিৎসক ডাঃ প্রদীপ কোনো ধরনের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই চিকিৎসা দেন এবং উন্নত চিকিৎসার আশ্বাস দিয়ে রোগীর কাছ থেকে প্রায় ৭ হাজার টাকা গ্রহণ করেন।
অভিযোগে বলা হয়, চিকিৎসকের দেওয়া ওষুধ সেবনের পর রোগীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। দিন দিন শারীরিক জটিলতা বাড়তে থাকলে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পুনরায় চিকিৎসকের শরণাপন্ন হন। পরে আল্ট্রাসনোগ্রাম পরীক্ষার জন্য রোগীকে প্রিমিয়ার মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডাঃ অনিতা বড়য়া পরীক্ষা শেষে জানান, গর্ভের সন্তান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
পরবর্তীতে রোগীকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে গাইনী বিশেষজ্ঞ ডাঃ কেএইচ আসাদুজ্জামান রোগী পরীক্ষা করে জানান, ভুল চিকিৎসার কারণে গর্ভের সন্তান মারা গেছে এবং দ্রুত চিকিৎসা না নিলে মায়ের জীবনও ঝুঁকিতে পড়তে পারত।
বাদীর দাবি, দালাল চক্র দীর্ঘদিন ধরে সরকারি ও বেসরকারি হাসপাতালের সামনে অবস্থান করে রোগীদের বিভ্রান্ত করে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যাচ্ছে, যেখানে অনভিজ্ঞ বা অযোগ্য ব্যক্তিদের মাধ্যমে চিকিৎসা দিয়ে রোগীদের জীবন ঝুঁকিতে ফেলা হচ্ছে। অথচ বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় প্রতারণা ও ভুল চিকিৎসার অভিযোগ এনে অভিযুক্ত চিকিৎসক ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছমিউদ্দিন বলেন, “থানায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি বিস্তারিত তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে স্থানীয় সচেতন মহলের দাবি, শহরের হাসপাতাল এলাকায় সক্রিয় দালাল চক্র ও অনিয়মিত ক্লিনিক কার্যক্রমের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে সাধারণ মানুষ আরও ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে গর্ভবতী নারী ও জরুরি রোগীরা প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেফতার এবং চিকিৎসা সেবায় অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। এখন দেখার বিষয়, তদন্তের মাধ্যমে কত দ্রুত সত্য উদঘাটিত হয় এবং ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পায় কিনা।

আইন-আদালত ক্যাটেগরির আরো সংবাদ