আজ - | | হিজরী

লক্ষ্মীপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো সুন্নি এস্তেমা বরিশাল ও কিশোরগঞ্জের তিন কলেজের নাম পরিবর্তন মীরজাফরদের ঠাঁই বিএনপিতে হবে না: মান্নান যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৫৮ হাজার টন গম কুষ্টিয়ায় ভোটের প্রচারণায় বিদেশি বধূ সারাদেশে ধানের শীষের পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে : দুলু পানি সম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব হলেন ড. এ কে এম শাহাবুদ্দিন ফেসবুক পেজ নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের নির্দেশনা চিলমারীতে ১৫ কেজি গাঁজাসহ ৩ কারবারি গ্রেফতার ভুল সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে আবারও জুলুম-নির্যাতনের আশঙ্কা রয়েছে: খোকন কান ধরিয়ে ওঠবস: শোকজের জবাব দিলেন সর্বমিত্র চাকমা ঝিনাইদহে মাদ্রাসা ছাত্রকে হিজড়া পল্লীতে বিক্রি : মা ছেলে গ্রেফতার ইঁদুরের জন্য ফাঁদ পেতে নিজেই হারালেন প্রাণ, বাঁচলো না প্রতিবেশিও পার্শ্ববর্তী দেশ নির্বাচনকে ঘিরে নানান ষড়যন্ত্রে লিপ্ত : নাহিদ ইসলাম বিশ্ববিদ্যালয়ে লাশ আর দেখতে চাই না : ধর্ম উপদেষ্টা ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমাকে লিগ্যাল নোটিশ তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নতুন ইতিহাস সৃষ্টি হবে : এ্যানি হরিনাকুন্ডুতে যৌথ বাহিনীর অভিযানে ১২ ককটেল উদ্ধার ভিন্ন ধারার রাজনীতি করা সম্ভব, প্রমাণ করতে চাই: তাসনিম জারা   

বিকেএসপিতে জুলাই বিপ্লবে আহত ছাত্রদের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠিত

আজ (শনিবার) সাভারে বিকেএসপি’তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও বিকেএসপির পরিচালনায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আহত ছাত্রদের নিয়ে আয়োজিত বিশেষ ক্রীড়া প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব-উল-আলম।

যুব ও ক্রীড়া সচিব প্রধান অতিথির বক্তব্যের প্রথমে জুলাই বিপ্লবে শহীদদের প্রতি সম্মান জানান এবং শহীদদের দেশের জন্য  জীবন বিসর্জন থেকে শিক্ষা নিয়ে সবাইকে কাজ করার আহবান জানান। বিগত সরকারের দমন-পীড়ণের বিরুদ্ধে জুলাই যোদ্ধাদের মহান আত্মত্যাগের বিষয়টি তুলে ধরে সচিব বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে আহতদের আত্মকর্মসংস্থানের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হতে বিকেএসপি পরিচালিত প্রশিক্ষণ ক্যাম্প ও যুবকদেরকে সেলফ ডিফেন্সের প্রশিক্ষণ নামের দু’টি প্রকল্প নেওয়া হয়েছে। তিনি বলেন, বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পটি প্রাথমিক পর্যায়ে তিনটি ক্রীড়া বিভাগ দিয়ে শুরু হলেও পরবর্তীতে আরও বড় পরিসরে করা হবে। এছাড়াও আহতদেরকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন সেক্টরে পুনর্বাশিত করার পরিকল্পনার কথাও বলেন সচিব।   

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম, জুলাই বিপ্লবের শহীদ জননী ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামসি  আরা জামান এবং তিন ফেডারেশনের সাধারণ সম্পাদকগণ.

উল্লেখ্য, তিনটি ক্রীড়া বিভাগ আর্চারি, টেবিল টেনিস ও শ্যূটিং এ নির্বাচিত ৪ জন করে ১২ জনকে প্রথমে এক মাসের ফাউন্ডেশন ট্রেনিং দেয়া হবে। পরবর্তীতে তদেরকে আরও দুই মাসের নিবিড় প্রশিক্ষণ শেষে প্যারা অলিম্পিক বা স্পেশাল অলিম্পিকের জন্য প্রস্তুত করা হবে।
 

খেলাধুলা ক্যাটেগরির আরো সংবাদ