আজ - | | হিজরী

লক্ষ্মীপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো সুন্নি এস্তেমা বরিশাল ও কিশোরগঞ্জের তিন কলেজের নাম পরিবর্তন মীরজাফরদের ঠাঁই বিএনপিতে হবে না: মান্নান যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৫৮ হাজার টন গম কুষ্টিয়ায় ভোটের প্রচারণায় বিদেশি বধূ সারাদেশে ধানের শীষের পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে : দুলু পানি সম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব হলেন ড. এ কে এম শাহাবুদ্দিন ফেসবুক পেজ নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের নির্দেশনা চিলমারীতে ১৫ কেজি গাঁজাসহ ৩ কারবারি গ্রেফতার ভুল সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে আবারও জুলুম-নির্যাতনের আশঙ্কা রয়েছে: খোকন কান ধরিয়ে ওঠবস: শোকজের জবাব দিলেন সর্বমিত্র চাকমা ঝিনাইদহে মাদ্রাসা ছাত্রকে হিজড়া পল্লীতে বিক্রি : মা ছেলে গ্রেফতার ইঁদুরের জন্য ফাঁদ পেতে নিজেই হারালেন প্রাণ, বাঁচলো না প্রতিবেশিও পার্শ্ববর্তী দেশ নির্বাচনকে ঘিরে নানান ষড়যন্ত্রে লিপ্ত : নাহিদ ইসলাম বিশ্ববিদ্যালয়ে লাশ আর দেখতে চাই না : ধর্ম উপদেষ্টা ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমাকে লিগ্যাল নোটিশ তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নতুন ইতিহাস সৃষ্টি হবে : এ্যানি হরিনাকুন্ডুতে যৌথ বাহিনীর অভিযানে ১২ ককটেল উদ্ধার ভিন্ন ধারার রাজনীতি করা সম্ভব, প্রমাণ করতে চাই: তাসনিম জারা   

সৌদি গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল–শেখের ইন্তেকাল

সৌদি বাদশাহ এবং যুবরাজ মুহাম্মদ বিন সালমান গ্র্যান্ড মুফতির পরিবার, সৌদি জনগণ ও ইসলামি বিশ্বের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সৌদি আরবের রয়েল কোর্টের বিবৃতিতে বলা হয়েছে, ‘শেখ আবদুল আজিজ আল–শেখের মৃত্যুতে সৌদি আরব ও মুসলিম বিশ্ব একজন বিশিষ্ট আলেমকে হারাল। তিনি ইসলাম ও মুসলিমদের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।’

শেখ আবদুল আজিজ আল–শেখ বিশ্বখ্যাত ইসলামি পণ্ডিত ছিলেন। তিনি সৌদি আরবের জেনারেল প্রেসিডেন্সি অব স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতা–এর প্রধানের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি মুসলিম ওয়ার্ল্ড লিগের সুপ্রিম কাউন্সিলের প্রধান ছিলেন।

১৯৯৯ সালের জুন মাসে সৌদি আরবের সাবেক বাদশাহ ফাহাদ শেখ আবদুল আজিজ আল–শেখকে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি নিযুক্ত করেন।

শেখ আবদুল আজিজ আল–শেখ ১৯৪৩ সালের ৩০ নভেম্বর পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তিনি অল্প বয়সেই পবিত্র কোরআনে হাফেজ হন। মাত্র ১৭ বছর বয়সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। ১৯৬১ সালে তিনি রিয়াদের ইমাম মুহাম্মদ বিন সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ বিভাগে ভর্তি হন। সেখানে আরবি ও ইসলামি শরিয়াহ বিষয়ে ১৯৬৫ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

উচ্চশিক্ষা শেষে ১৯৬৫ সালে রিয়াদের ইমাম আল-দাওয়া স্কলারলি ইনস্টিটিউটে শিক্ষক হিসেবে যোগ দেন। সেখানে আট বছর শিক্ষকতা করেন। এরপর তিনি ইমাম মুহাম্মদ বিন সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ বিভাগে সহকারী অধ্যাপক ও পরে সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করেন। পাশাপাশি রিয়াদের উচ্চতর বিচার বিভাগীয় ইনস্টিটিউটেও শিক্ষকতা করেন। তিনি সৌদি আরবের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য ছিলেন।

শেখ আবদুল আজিজ আল–শেখ ১৯৮২ সালে আরাফাতের ঐতিহাসিক নামিরাহ মসজিদে ইমাম হিসেবে নিযুক্ত হন। এরপর ২০১৪ সাল পর্যন্ত টানা ৩৪ বছর নামিরাহ মসজিদে পবিত্র হজের সময় আরাফাতের খুতবা পাঠ করেন তিনি।

১৯৮৭ সালে সিনিয়র স্কলারস কাউন্সিলে নিযুক্ত হন শেখ আবদুল আজিজ আল–শেখ। ১৯৯১ সালে তিনি স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতার স্থায়ী কমিটির পূর্ণকালীন সিনিয়র সদস্য হন। ১৯৯৫ সালে তিনি সৌদি আরবের ডেপুটি গ্র্যান্ড মুফতি নিযুক্ত হন।

১৯৯৯ সালে তৎকালীন গ্র্যান্ড মুফতি আবদুল আজিজ ইবনে বাজের মৃত্যুর পর তাঁকে গ্র্যান্ড মুফতি, সিনিয়র স্কলারদের কাউন্সিলের চেয়ারম্যান এবং ইসলামিক রিসার্চ ও ইফতার সাধারণ সভাপতির পদে মন্ত্রী সমমানের মর্যাদায় নিয়োগ দেওয়া হয়।

 

আন্তর্জাতিক ক্যাটেগরির আরো সংবাদ