আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

রাজধানীতে বিশেষ অভিযানে পল্লবী ও নিউমার্কেট থানা পুলিশের হাতে ৩০ জন গ্রেফতার

নিউজ ক্রাইম সিক্রেট
  • আপডেট টাইম :   শুক্রবার | অক্টোবর ১০, ২০২৫ | ০৬:৩৭ এএম
  • ১৪১৮ বার
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবী ও নিউমার্কেট থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট থানা পুলিশ।

নিউমার্কেট থানা সূত্রে জানা গেছে, বুধবার (৮ অক্টোবর ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে নয়জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সজল মিয়া (৪২), মোঃ বজলু (৩৯), ইউসুফ (৩৯), মোঃ জহির (৪০), মোঃ মনির হোসেন (৩৮), মোঃ ইউসুফ (৩৯), মোঃ হবিবুর রহমান (৪০), আশরাফুল ইসলাম (১৯) ও মোঃ সাহাবুদ্দিন (৪০)।

পল্লবী থানা সূত্রে জানা যায়, একই দিনে পরিচালিত পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ৬৪০ পিস ইয়াবা, দুই বোতল ফেনসিডিল, ৭৫ গ্রাম গাঁজা এবং অবৈধ মাদক বিক্রির নগদ দুই লক্ষ ৯২ হাজার ৯৯০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও চিহ্নিত অপরাধী। পরবর্তীতে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীতে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আইন-আদালত ক্যাটেগরির আরো সংবাদ