আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

মিরপুরে মাদকবিরোধী অভিযানে ২৩ জনকে কারাদণ্ড দিলেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট

নিউজ ক্রাইম সিক্রেট
  • আপডেট টাইম :   শুক্রবার | অক্টোবর ১০, ২০২৫ | ০৬:৩১ এএম
  • ৯৮৮ বার
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর বিভাগে মাদকবিরোধী অভিযানে ২৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ডিএমপির মিরপুর বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

ডিএমপি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০৯ অক্টোবর) মিরপুর বিভাগের বিভিন্ন এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে পল্লবী থানাধীন মিল্লাত ক্যাম্প, মিরপুর থানাধীন ১০ নম্বর গোলচত্বর, রুপনগর থানাধীন মাইশা কনস্ট্রাকশন, দারুস সালাম থানাধীন বাগানবাড়ি আবাসিক এলাকা, কাফরুল থানাধীন আগারগাঁও তালতলা ও শাহআলী থানাধীন গুদারাঘাট এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে মোট ২৩ জনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের মিরপুর বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ বিলাল হোসাইন এর আদালতে উপস্থাপন করা হলে সংক্ষিপ্ত বিচার শেষে ১১ জনকে সর্বোচ্চ তিন মাসের এবং বাকিদের সর্বনিম্ন ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মহানগরীতে চুরি, ছিনতাই, মাদক, ইভটিজিং ও রাস্তায় অবৈধ দখলের মতো অপরাধের বিরুদ্ধে সংক্ষিপ্ত পদ্ধতিতে তাৎক্ষণিক বিচার কার্যক্রম চলমান রয়েছে। ফলে সাধারণ মানুষ দ্রুত বিচারিক সেবা পাচ্ছেন।

ডিএমপি আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দৃঢ়প্রতিজ্ঞ বলে জানান


আইন-আদালত ক্যাটেগরির আরো সংবাদ