আজ - | | হিজরী

লক্ষ্মীপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো সুন্নি এস্তেমা বরিশাল ও কিশোরগঞ্জের তিন কলেজের নাম পরিবর্তন মীরজাফরদের ঠাঁই বিএনপিতে হবে না: মান্নান যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৫৮ হাজার টন গম কুষ্টিয়ায় ভোটের প্রচারণায় বিদেশি বধূ সারাদেশে ধানের শীষের পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে : দুলু পানি সম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব হলেন ড. এ কে এম শাহাবুদ্দিন ফেসবুক পেজ নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের নির্দেশনা চিলমারীতে ১৫ কেজি গাঁজাসহ ৩ কারবারি গ্রেফতার ভুল সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে আবারও জুলুম-নির্যাতনের আশঙ্কা রয়েছে: খোকন কান ধরিয়ে ওঠবস: শোকজের জবাব দিলেন সর্বমিত্র চাকমা ঝিনাইদহে মাদ্রাসা ছাত্রকে হিজড়া পল্লীতে বিক্রি : মা ছেলে গ্রেফতার ইঁদুরের জন্য ফাঁদ পেতে নিজেই হারালেন প্রাণ, বাঁচলো না প্রতিবেশিও পার্শ্ববর্তী দেশ নির্বাচনকে ঘিরে নানান ষড়যন্ত্রে লিপ্ত : নাহিদ ইসলাম বিশ্ববিদ্যালয়ে লাশ আর দেখতে চাই না : ধর্ম উপদেষ্টা ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমাকে লিগ্যাল নোটিশ তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নতুন ইতিহাস সৃষ্টি হবে : এ্যানি হরিনাকুন্ডুতে যৌথ বাহিনীর অভিযানে ১২ ককটেল উদ্ধার ভিন্ন ধারার রাজনীতি করা সম্ভব, প্রমাণ করতে চাই: তাসনিম জারা   

রাজধানীতে বাসা ভাড়া নেওয়ার কথা বলে দামি মোবাইল ফোন চুরি: সংঘবদ্ধ চোর চক্রের তিন নারী সদস্য গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ

নিউজ ক্রাইম সিক্রেট
  • আপডেট টাইম :   শুক্রবার | অক্টোবর ১০, ২০২৫ | ০৬:০২ এএম
  • ১৫৬৫ বার
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডি এলাকায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে মোবাইল ফোন চুরির অভিযোগে সংঘবদ্ধ চোর চক্রের তিন নারী সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-১। তিশা আক্তার (২১) ২। ঈশা আক্তার (১৮) ও ৩। জেসমিন (৪২)।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সবুজবাগ থানা পুলিশ তিশা আক্তার ও ঈশা আক্তারকে গ্রেফতার করে এবং মঙ্গলবার (৭ অক্টোবর) ধানমন্ডি থানা পুলিশ জেসমিনকে গ্রেফতার করে।

ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত তিশা ও ঈশা গত ৬ সেপ্টেম্বর ধানমন্ডি ৬ নম্বর রোডের একটি ফ্ল্যাটে বাসা ভাড়া নেওয়ার কথা বলে প্রবেশ করে এবং কৌশলে উক্ত বাসা হতে তিনটি দামি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এ সংক্রান্তে ধানমন্ডি মডেল থানায় একটি মামলা রুজু হয়।

ধানমন্ডি থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা গত ১৯ সেপ্টেম্বর ধানমন্ডি ৫ নম্বর রোডের অপর একটি বাসা হতে একই কায়দায় আরও একটি দামি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এই সংক্রান্তে ধানমন্ডি মডেল থানায় আরও একটি মামলা রুজু হয়।

উল্লেখ্য তিশা আক্তার ও ঈশা আক্তার ২৫ সেপ্টেম্বর সবুজবাগ থানা এলাকায় একটি ফ্ল্যাটে একই কায়দায় চুরি করতে গিয়ে আটক হয়। সবুজবাগ থানা আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

পরবর্তীতে উক্ত আসামিদের ধানমন্ডি মডেল থানার মামলায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য ধানমন্ডি থানা হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৭ অক্টোবর  রাত আনুমানিক ০৭:৫০ ঘটিকায় জেসমিনকে একটি পার্সসহ মিরপুর রোডস্থ ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা ধানমন্ডি, কলাবাগান, সবুজবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে একই কায়দায় মূল্যবান জিনিসপত্র চুরি করে আসছিলো।
 


আইন-আদালত ক্যাটেগরির আরো সংবাদ