আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

বিরোধপূর্ণ জমি দখলকে কেন্দ্র করে হামলা” লক্ষ্মীপুরে নারীর শ্লীলতাহানি ও হত্যা চেষ্টার মামলায় প্রধান আসামি মতিন গ্রেফতার

নিউজ ক্রাইম সিক্রেট
  • আপডেট টাইম :   সোমবার | মে ১৮, ২০২৬ | ১০:৫৭ এএম
  • ১৯৮১ বার
লক্ষীপুর প্রতিনীধি


লক্ষ্মীপুর সদর পৌরসভার ২ নং ওয়ার্ডের বাঞ্ছনগর এলাকায় বিরোধপূর্ণ জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীর শ্লীলতাহানি ও একাধিক ব্যক্তিকে হত্যার চেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রধান আসামি আব্দুল মতিনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
মামলা সূত্রে জানা যায়, গত ১৫ মে সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে বাঞ্ছনগর এলাকার নাসির উদ্দিন ভূঁইয়া বাড়ির সামনে দীর্ঘদিন ধরে আদালতে চলমান বিরোধপূর্ণ একটি সম্পত্তি দখলের চেষ্টা চালায় অভিযুক্তরা। এ সময় আব্দুল মতিন, মোহাম্মদ ইউসুফ, নুরজাহান বেগমসহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী আলাউদ্দিন ভূঁইয়া ফারুক ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় আলাউদ্দিন ভূঁইয়া ফারুক, তার স্ত্রীসহ পরিবারের আরও কয়েকজন গুরুতর আহত হন। অভিযোগ রয়েছে, হামলার সময় নারীর শ্লীলতাহানির ঘটনাও ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ভুক্তভোগী আলাউদ্দিন ভূঁইয়া ফারুক বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় আব্দুল মতিন, মোহাম্মদ ইউসুফ, নুরজাহান বেগমসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলার পর অভিযান চালিয়ে প্রধান আসামি আব্দুল মতিনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বিরোধপূর্ণ জমি দখলকে কেন্দ্র করে হামলা
লক্ষ্মীপুরে নারীর শ্লীলতাহানি ও হত্যা চেষ্টার মামলায় প্রধান আসামি মতিন গ্রেফতার
লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর সদর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাঞ্ছনগর এলাকায় বিরোধপূর্ণ জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীর শ্লীলতাহানি ও একাধিক ব্যক্তিকে হত্যার চেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি আব্দুল মতিনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মামলা সূত্রে জানা যায়, গত ১৫ মে সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে বাঞ্ছনগর এলাকার নাসির উদ্দিন ভূঁইয়া বাড়ির সামনে দীর্ঘদিন ধরে আদালতে চলমান একটি বিরোধপূর্ণ সম্পত্তি দখলের চেষ্টা চালায় অভিযুক্তরা। এ সময় আব্দুল মতিন, মোহাম্মদ ইউসুফ, নুরজাহান বেগমসহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জন সংঘবদ্ধ হয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী আলাউদ্দিন ভূঁইয়া ফারুক ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় আলাউদ্দিন ভূঁইয়া ফারুক, তার স্ত্রীসহ পরিবারের আরও কয়েকজন গুরুতর আহত হন। অভিযোগ রয়েছে, হামলার সময় নারীর শ্লীলতাহানির ঘটনাও ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল-এ ভর্তি করেন।

এ ঘটনায় ভুক্তভোগী আলাউদ্দিন ভূঁইয়া ফারুক বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানা-এ আব্দুল মতিন, মোহাম্মদ ইউসুফ, নুরজাহান বেগমসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার পর অভিযান চালিয়ে প্রধান আসামি আব্দুল মতিনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আইন-আদালত ক্যাটেগরির আরো সংবাদ