আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

নারায়ণগঞ্জ সোনারগাঁও জমি সংক্রান্তের জের ধরে প্রবাসী সহ দুইজনকে কুপিয়ে জখম

নিউজ ক্রাইম সিক্রেট
  • আপডেট টাইম :   রবিবার | এপ্রিল ২৬, ২০২৬ | ০৫:৫০ এএম
  • ১০৭৩ বার
জেলা প্রতিনিধি দিপা আক্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন সিংড়াব এলাকায় জমি সংক্রান্ত বিরুধের জেরে মামুন ও প্রবাসী গোলাম মোস্তফা নামে দুজনকে কুপিয়ে আহত করে সুবেদ আলী ও তার সন্ত্রাসী বাহিনী।

২৫ই এপ্রিল শনিবার বিকেলে সুবেদ আলী, আলীআকবর,রাকিবুল,সফিউল্লাহ,হাবিবুল্লাহ,আয়নাল হক,ইব্রাহিম,জুনায়েদ নুরা সহ প্রায় পনেরো বিশ জনের একটি সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্র ও লাঠিশুঠা নিয়ে অতর্কিত ভাবে হত্যার উদ্দেশ্যে প্রবাসী গোলাম মোস্তফা ও তার ভাই  মামুনের উপর হামলা করে। এসময় সন্ত্রাসী বাহিনী সাথে থাকা দেশীয় অস্ত্র নিয়ে প্রথমে মামুনের উপর ও পরবর্তীতে প্রবাসী গোলাম মোস্তফার উপর অতর্কিত এই হামলা চালায়, তারা দুই ভাই মাটিতে লুটে পড়ে ও ডাক চিৎকার করলে বাড়ির  পাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসী বাহিনী তাদেরকে রেখে চলে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখান থেকে  কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এই বিষয়ে ভুক্তভোগী ও তার পরিবারের লোকজন সাংবাদিকদের জানায় আমাদের ক্রয় করা এই সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবত  নানারকমের গ্যাঞ্জাম করছে, আমরা স্থানীয় ব্যক্তিবর্গের কাছে বিচার চাইলে তারা আমাদের সময় দেয়। আজ এই সন্ত্রাস  বাহিনী আমাদের হঠাৎ  আক্রমন করেন।
নিরাপত্তা হীনতায় আমরা ভুগছি আমার, ক্রয়কৃত সম্পত্তি প্রশাসনের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। তাছাড়া আজকের এই ঘটনায় সোনারগাঁ থানায় হাজির হয়ে আমরা এর সুষ্ঠু বিচার কামনা করছি। 
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ সাংবাদিকদের জানান আমরা একটি অভিযোগ পেয়েছি এ বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
এ ঘটনা এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।


আইন-আদালত ক্যাটেগরির আরো সংবাদ