আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের পক্ষে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের আলোচনা সভা

নিউজ ক্রাইম সিক্রেট
  • আপডেট টাইম :   মঙ্গলবার | জানুয়ারি ২৭, ২০২৬ | ০৬:৫৪ পিএম
  • ২৯৭ বার
নিজস্ব প্রতিবেদক

ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পক্ষে আলোচনা সভা ও নির্বাচনী প্রচারণা করেছে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটই ক্ষমতার একমাত্র উৎস। কোনো দল বা গোষ্ঠী নয়, জনগণই আসনের প্রকৃত মালিক। তারা আরও বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারই এখন দেশের মানুষের প্রধান দাবি।

সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহ অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন, জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আসাদুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, মির্জা আব্বাস দীর্ঘদিন ধরে ঢাকা-৮ এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে তিনি সবসময় সোচ্চার ভূমিকা রেখেছেন। তাই এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে ঢাকা-৮ আসনের বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালানো হয়।


রাজনীতি ক্যাটেগরির আরো সংবাদ