ইদি আমিন এ্যাপেলোঢাকা ৯ আসনের ১০দলীয় জোটের প্রার্থী জাবেদ রাসিন ঢাকা ৯ আসনের প্রতিটি অলিতে গলিতে যেয়ে ভোট চাচ্ছেন । মুগদা, সবুজবাগ, খিলগাঁও নিয়ে গঠিত ঢাকা ৯ আসন। এই আসনটিতে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব, স্বতন্ত্র প্রার্থী ডা: তাসলিম জারা নির্বাচনের মাঠে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। জামাতের মনোনীত প্রার্থী কবির আহমেদ প্রার্থিতা প্রত্যাহার করে ১০ দলীয় জোটের অন্যতম দল এনসিপির জাবেদ রাসিনকে সমর্থন দিয়ে শাপলা কলি মার্কায় ভোট চাচ্ছেন।
জাবেদ রাসিনের পরিচয়
মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও সরকারি বিজ্ঞান কলেজ থেকে পড়াশোনা শেষ করেন জাবেদ রাসিন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কর্মরত। তবে তিনি নিজেকে আইনজীবীর চেয়ে পেশাদার লেখক হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। 'তমিস্রা' সিরিজসহ পনেরোর বেশি বইয়ের লেখক তিনি। রাসিন তাঁর পোস্টে উল্লেখ করেন, লেখালেখির মাধ্যমেই তিনি মানুষ, সমাজ ও রাষ্ট্রকে বুঝতে শিখেছেন। পাশাপাশি তিনি পরিবেশ বিষয়ক প্রতিষ্ঠান 'এসইডি ফাউন্ডেশন'-এর প্রতিষ্ঠাতা হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন।