আজ - | | হিজরী

লক্ষ্মীপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো সুন্নি এস্তেমা বরিশাল ও কিশোরগঞ্জের তিন কলেজের নাম পরিবর্তন মীরজাফরদের ঠাঁই বিএনপিতে হবে না: মান্নান যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৫৮ হাজার টন গম কুষ্টিয়ায় ভোটের প্রচারণায় বিদেশি বধূ সারাদেশে ধানের শীষের পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে : দুলু পানি সম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব হলেন ড. এ কে এম শাহাবুদ্দিন ফেসবুক পেজ নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের নির্দেশনা চিলমারীতে ১৫ কেজি গাঁজাসহ ৩ কারবারি গ্রেফতার ভুল সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে আবারও জুলুম-নির্যাতনের আশঙ্কা রয়েছে: খোকন কান ধরিয়ে ওঠবস: শোকজের জবাব দিলেন সর্বমিত্র চাকমা ঝিনাইদহে মাদ্রাসা ছাত্রকে হিজড়া পল্লীতে বিক্রি : মা ছেলে গ্রেফতার ইঁদুরের জন্য ফাঁদ পেতে নিজেই হারালেন প্রাণ, বাঁচলো না প্রতিবেশিও পার্শ্ববর্তী দেশ নির্বাচনকে ঘিরে নানান ষড়যন্ত্রে লিপ্ত : নাহিদ ইসলাম বিশ্ববিদ্যালয়ে লাশ আর দেখতে চাই না : ধর্ম উপদেষ্টা ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমাকে লিগ্যাল নোটিশ তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নতুন ইতিহাস সৃষ্টি হবে : এ্যানি হরিনাকুন্ডুতে যৌথ বাহিনীর অভিযানে ১২ ককটেল উদ্ধার ভিন্ন ধারার রাজনীতি করা সম্ভব, প্রমাণ করতে চাই: তাসনিম জারা   

আগামীকাল কমলনগরে আসছেন চরমোনাই পীর

নিউজ ক্রাইম সিক্রেট
  • আপডেট টাইম :   শনিবার | জানুয়ারি ৩১, ২০২৬ | ১২:০০ এএম
  • ৫৩১ বার
হাবিবুর রহমান  কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে নির্বাচনী জনসভায় অংশগ্রহন করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। 
 
আগামীকাল রোববার (১ লা ফেব্রুয়ারী) সকাল ১০ টায় কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়ন পরিষদ সংলগ্ন বালুর মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে। চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। জনসভায় চরমোনাই পীরের সাথে দলটির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন।

চরমোনাই পীরের আগমন ও নির্বাচনী জনসভার প্রস্তুতির বিষয়ে জানাতে শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে দলটির হাতপাখা প্রতীকের প্রার্থী ও কমলনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ ইসলামী আন্দোলনের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। 

প্রেস ব্রিফিংয়ের ইসলামী আন্দোলনের নেতারা জানান, আগামীকাল রোববারের জনসভায় ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর হাতপাখা প্রতীকের প্রার্থীকে পরিচয় করিয়ে দিবেন এবং দেশের সার্বিক বিষয় নিয়ে বক্তব্য রাখবেন। পাশাপাশি রামগতি-কমলনগরের মানুষের সমস্যা, মানবতার কল্যাণ, ছাত্রসমাজ ও শ্রমজীবী মানুষের অধিকার নিয়েও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন-ইসলামী আন্দোলন কমলনগর উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রহমান, যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতা আব্দুজ জাহের আরিফী, মুফতী শরীফুল ইসলাম,  লক্ষ্মীপুর জেলা সাধারণ সম্পাদক শোরাফ উদ্দীন স্বপন, মাওলানা মোস্তাফিজুর রহমান ও মাওলানা আবুল বাসার। 
 


রাজনীতি ক্যাটেগরির আরো সংবাদ