নিজস্ব প্রতিনিধিসাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন খুলনা জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ অক্টোবর স্থানীয় একটি হোটেলে আয়োজিত সভায় অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ শাহনেওয়াজের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মোঃ গোলাম কিবরিয়া তুহিন।
সভায় মানবিক কর্মসূচি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা এবং নেতৃবৃন্দের মতামত গ্রহণ করা হয়। বক্তারা বলেন, সাংবাদিকদের সুরক্ষা ও কল্যাণের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোও সংগঠনের অন্যতম লক্ষ্য।
সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মোঃ রফিকুল ইসলাম, সহসভাপতি আপেল মাহমুদ, সাধারণ সম্পাদক মোঃ শাহনেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল মাহফুজ শাওন, সাংগঠনিক সম্পাদক তসলিম উদ্দিন মোহন, কোষাধ্যক্ষ সাইদুর রহমান বাবু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রনি, ধর্মবিষয়ক সম্পাদক দ্বারাশিখো, সহদপ্তর সম্পাদক পলাশ এবং কার্যকরী পরিষদের সদস্য মোঃ সাইদুল ইসলাম ইমন।
সভায় নেতৃবৃন্দ সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য খাদ্য বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।