আল আমিন, রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল সোহান, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার বমি তারিকুল ইসলাম, রূপগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম, আনসার সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।
অভিযানে দাউদপুর ইউনিয়নের বাগলা এলাকার ইস্টন ভ্যালি, পূর্বাচল সাউথ ইস্ট ভ্যালি, সিটি স্কয়ার, হোম টাউন, গ্রিন অর্থ টাউন ও মাদানী টাউন নামের একাধিক হাউজিং প্রকল্পের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
প্রশাসনের কর্মকর্তারা জানান, এসব প্রকল্প সরকারি অনুমোদন ছাড়াই ব্যবসা পরিচালনা করছিল। অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্য করে মানুষের সঙ্গে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।