আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

সুন্দরবনে অস্ত্রসহ ৩ বনদস্যু আটক

নিউজ ক্রাইম সিক্রেট
  • আপডেট টাইম :   শুক্রবার | মে ১৫, ২০২৬ | ০৭:১৬ পিএম
  • ৯ বার
Desktop

সুন্দরবনের চাদপাই রেঞ্জের শ্যালা নদীর মরাচান মিয়া খাল এলাকায় বনদস্যু করিম শরীফ বাহিনীর সাথে কোস্টগার্ডের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্র, গুলি ও যোগাযোগ সরঞ্জামসহ তিন বনদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। 

শুক্রবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। 

আটকরা হলেন, মেহেদী হাসান (২৫), রমজান শরীফ (১৯) ও এনায়েত (২৫)। এরমধ্যে মেহেদী হাসান ও রমজান শরীফের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ও  এনায়েতের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। 

কোস্টগার্ড আরো জানান, বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের শ্যালা নদীর মরাচান মিয়া খাল এলাকায় অবস্থান করছে এমন গোপনসংবাদের  ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা গুলি বর্ষণ শুরু করলে আত্মরক্ষার্থে কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে ধাওয়া দিয়ে বনদস্যু বাহিনীর তিন সদস্যকে আটক করা হয়। 

এ সময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি একনলা বন্দুক, একটি দেশীয় পিস্তল, ৪৯ রাউন্ড তাজা গুলি, ১৮৭ রাউন্ড এয়ারগানের গুলি, দুটি ওয়াকিটকি ও চারটি ওয়াকিটকি চার্জার উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে বনদস্যু করিম শরীফ বাহিনীর হয়ে সুন্দরবনে জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে কোস্টগার্ড। 


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ