আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

নিউজ ক্রাইম সিক্রেট
  • আপডেট টাইম :   বৃহস্পতিবার | মে ১৪, ২০২৬ | ০৯:৩৪ এএম
  • ৭ বার
Desktop

গাজীপুরে টিকটক করতে গিয়ে তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সোয়া ৯টার দিকে গাজীপুরে ধীরাশ্রম রেলওয়ে স্টেশনে। 

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কাইয়ুম আলী। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তারা দুজনই যুবক। 

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা বলেন, গাজীপুরের ধীর আশ্রম রেলওয়ে স্টেশনটি নান্দনিক ডিজাইন হওয়ায় বিভিন্ন সময় টিকটকাররা এসে ভিডিও করেন। রাতেও পর্যাপ্ত আলো থাকার কারণে অনেকেই রাতে আসে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে দুজন রেল লাইনের ওপর টিকটক ভিডিও করতেছিলেন। এমন সময় ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস তাদেরকে চাপা দেয়। এতে কাটা পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে।  

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কাইয়ুম আলী বলেন, ধীরাশ্রমে ট্রেনে কাটা পড়ে দুজন মারা গেছে। ঘটনাটি ঘটেছে রাত সোয়া ৯টায়। দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তারা ৷ লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ