আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

বাউফল থেকে নিখোঁজ ৪ কিশোরী চার দিন পর গাজীপুর থেকে উদ্ধার

নিউজ ক্রাইম সিক্রেট
  • আপডেট টাইম :   বৃহস্পতিবার | মে ১৪, ২০২৬ | ০৯:৩২ এএম
  • ৮ বার
Desktop

পটুয়াখালীর বাউফল উপজেলায় রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া চার কিশোরীকে চারদিন পর বুধবার (১৩ মে) সন্ধ্যার দিকে উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধারের পরে জানা যায় তারা পালিয়ে গাজীপুর এসেছে গার্মেন্টসে চাকরি করতে। 

পুলিশ সূত্রে জানা যায়, কিশোরীদের মধ্যে তিনজন সপ্তম শ্রেণি ও একজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তিনজন একই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অন্যজন পাশের একটি উচ্চবিদ্যালয়ে পড়ে। চারদিন আগে তাদের খুঁজে না পেয়ে গত রোববার রাতেই চার কিশোরীর অভিভাবকেরা বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে বাউফল থানা হতে কালিয়াকৈরে থানায় বিষয়টি জানায়৷ 

এদিকে ওই চার কিশোরী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে একটি বাসা ভাড়া নেয়। তারা পরিকল্পনা করে পালিয়ে আসে এবং গার্মেন্টস কারখানায় কাজ করার সিদ্ধান্ত নেয়। তারা চাকরির জীবন বৃত্তান্ত তৈরি করতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়ে৷ পরবর্তী পুলিশ ফাঁড়িতে এনে অভিভাবকদের খবর দিয়ে তাদের কাছে হস্তান্তর করে।  

মৌচাক পুলিশ ফাঁড়ি ইনচার্জ শামীম আক্তার বলেন, তারা নিখোঁজ হয়নি, স্বেচ্ছায় পরিকল্পনা করে পালিয়ে মৌচাকে চলে আসে। তারা গার্মেন্টসে চাকরি করার পরিকল্পনা করে। পরে বিষয়টি লোক মাধ্যমে জানতে পেরে আমরা তাদেরকে উদ্ধার করেছি। এরপর তাদের পরিবারকে খবর দেওয়া হয়৷ তাদের পরিবারের সদস্যরা আসলে বুধবার রাতে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ