আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

গজারিয়ায় খাদ্যে বিষ মিশিয়ে খামারের হাঁস হত্যার অভিযোগ

নিউজ ক্রাইম সিক্রেট
  • আপডেট টাইম :   মঙ্গলবার | সেপ্টেম্বর ৩০, ২০২৫ | ১২:০৬ পিএম
  • ২৪৪৮ বার
নিজস্ব প্রতিবেদক

গজারিয়া থানাধীন ভবেরচর ইউনিয়নের পৈক্ষারপাড় নয়াকান্দি গ্রামে করুণা বেগম নামে এক নারীর হাঁসের খামারে বিষ মিশিয়ে ৫০ থেকে ৬০টি হাঁস হত্যার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, করুণা বেগম, স্বামী ওমর ফারুক মোল্লা, দীর্ঘদিন ধরে বসতবাড়ির পাশে ছোট আকারের হাঁসের খামার পরিচালনা করে আসছিলেন। গতকাল রাত ১০টার দিকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। তাঁদের মধ্যে ছিলেন মন্নান, সাইফুল, আশরাফুল, সিয়াম এবং মনিরের ভাগিনা নামে কয়েকজন।

এর কিছুক্ষণ পর খামারের হাঁসগুলো হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং একে একে মারা যায়। ধারণা করা হচ্ছে, খাবারের সঙ্গে বিষ মিশিয়েই এই ঘটনাটি ঘটানো হয়েছে।

করুণা বেগম জানান, অল্প সময়ের মধ্যে সব হাঁস মারা যাওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

স্থানীয়রা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ