আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে: ডেপুটি স্পিকার

নিউজ ক্রাইম সিক্রেট
  • আপডেট টাইম :    বুধবার | মে ১৩, ২০২৬ | ০৮:৫১ পিএম
  • ১০ বার
Desktop

নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বুধবার (১৩ মে) দুপুরে নেত্রকোনার দুর্গাপুরের বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি পরিদর্শন ও মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনাচার আমাদের জাতীয় সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। এই ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি শুধু সাংস্কৃতিক চর্চার কেন্দ্র নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও বৈচিত্র্যের একটি প্রতীক।

ডেপুটি স্পিকার বলেন, নেত্রকোনার দুর্গাপুর অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও পর্যটনের অপার সম্ভাবনাময় এলাকা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় আরও সচেতন হতে হবে। 

 

এ সময় রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সচিব মো. ফাহিমুল ইসলাম, নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন, জেলা প্রশাসক (ডিসি) খন্দকার মুশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, রেলওয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ