আজ - | | হিজরী

লক্ষ্মীপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো সুন্নি এস্তেমা বরিশাল ও কিশোরগঞ্জের তিন কলেজের নাম পরিবর্তন মীরজাফরদের ঠাঁই বিএনপিতে হবে না: মান্নান যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৫৮ হাজার টন গম কুষ্টিয়ায় ভোটের প্রচারণায় বিদেশি বধূ সারাদেশে ধানের শীষের পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে : দুলু পানি সম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব হলেন ড. এ কে এম শাহাবুদ্দিন ফেসবুক পেজ নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের নির্দেশনা চিলমারীতে ১৫ কেজি গাঁজাসহ ৩ কারবারি গ্রেফতার ভুল সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে আবারও জুলুম-নির্যাতনের আশঙ্কা রয়েছে: খোকন কান ধরিয়ে ওঠবস: শোকজের জবাব দিলেন সর্বমিত্র চাকমা ঝিনাইদহে মাদ্রাসা ছাত্রকে হিজড়া পল্লীতে বিক্রি : মা ছেলে গ্রেফতার ইঁদুরের জন্য ফাঁদ পেতে নিজেই হারালেন প্রাণ, বাঁচলো না প্রতিবেশিও পার্শ্ববর্তী দেশ নির্বাচনকে ঘিরে নানান ষড়যন্ত্রে লিপ্ত : নাহিদ ইসলাম বিশ্ববিদ্যালয়ে লাশ আর দেখতে চাই না : ধর্ম উপদেষ্টা ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমাকে লিগ্যাল নোটিশ তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নতুন ইতিহাস সৃষ্টি হবে : এ্যানি হরিনাকুন্ডুতে যৌথ বাহিনীর অভিযানে ১২ ককটেল উদ্ধার ভিন্ন ধারার রাজনীতি করা সম্ভব, প্রমাণ করতে চাই: তাসনিম জারা   

গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

নিউজ ক্রাইম সিক্রেট
  • আপডেট টাইম :   শনিবার | আগস্ট ২, ২০২৫ | ১১:২৯ এএম
  • ৭৮২ বার
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) তালহা বিন জসিম জানান, সকাল ১০টায় গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় আগুন লাগার খবর আসে। এরপর ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ১০ ইউনিট সেখানে যোগ দেয়। এখন মোট ১১ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
 

প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, আগুন লাগা ওই  ফ্লোরটি মার্কেটের গোডাউন হিসেবে ব্যবহৃত হয়। গতকাল শুক্রবার ছুটির দিন থাকায় সেটি বন্ধ ছিল। শনিবার সকালে সেখানে লোকজন ছিল। যে ফ্লোরে আগুন লেগেছে সেখানে মোবাইল এক্সোসেরিজের গোডাউন রয়েছে। তাছাড়া ওই ভবনে ইলেট্রনিক্স পণ্যেসহ বিভিন্ন পাইকারি দোকান রয়েছে। শনিবার সকালে আগুন লাগার খবর পেয়ে সেখানে ছুটে আসেন আশপাশের লোকজন। এরপর মুহূর্তেই  ধোঁয়া ছড়িয়ে পড়ে চারদিকে।

প্রত্যক্ষদর্শী মো. করিম বলেন, ১১টার দিকে এসে দেখেছি আগুন জ্বলছে। গতকাল শুক্রবার বন্ধের দিন হওয়ার মার্কেট বন্ধ ছিল। শনিবার সকালে যেখানে আগুন লেগেছে, সেখানে সব ইলেকট্রনিকস এর দোকান। ভেতরে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলতে পারছি না।

এদিকে আগুন লাগার খবর পেয়ে সেখানে অনেকেই ছুটে আসেন। উৎসুক জনতার ভিড়ের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। পুলিশসহ আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের উৎসুক জনতাকে সরিয়ে দিতে দেখা গেছে। 


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ