আজ - | | হিজরী

লক্ষ্মীপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো সুন্নি এস্তেমা বরিশাল ও কিশোরগঞ্জের তিন কলেজের নাম পরিবর্তন মীরজাফরদের ঠাঁই বিএনপিতে হবে না: মান্নান যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৫৮ হাজার টন গম কুষ্টিয়ায় ভোটের প্রচারণায় বিদেশি বধূ সারাদেশে ধানের শীষের পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে : দুলু পানি সম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব হলেন ড. এ কে এম শাহাবুদ্দিন ফেসবুক পেজ নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের নির্দেশনা চিলমারীতে ১৫ কেজি গাঁজাসহ ৩ কারবারি গ্রেফতার ভুল সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে আবারও জুলুম-নির্যাতনের আশঙ্কা রয়েছে: খোকন কান ধরিয়ে ওঠবস: শোকজের জবাব দিলেন সর্বমিত্র চাকমা ঝিনাইদহে মাদ্রাসা ছাত্রকে হিজড়া পল্লীতে বিক্রি : মা ছেলে গ্রেফতার ইঁদুরের জন্য ফাঁদ পেতে নিজেই হারালেন প্রাণ, বাঁচলো না প্রতিবেশিও পার্শ্ববর্তী দেশ নির্বাচনকে ঘিরে নানান ষড়যন্ত্রে লিপ্ত : নাহিদ ইসলাম বিশ্ববিদ্যালয়ে লাশ আর দেখতে চাই না : ধর্ম উপদেষ্টা ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমাকে লিগ্যাল নোটিশ তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নতুন ইতিহাস সৃষ্টি হবে : এ্যানি হরিনাকুন্ডুতে যৌথ বাহিনীর অভিযানে ১২ ককটেল উদ্ধার ভিন্ন ধারার রাজনীতি করা সম্ভব, প্রমাণ করতে চাই: তাসনিম জারা   

ডিবির অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আট নেতাকর্মী গ্রেফতার

নিউজ ক্রাইম সিক্রেট
  • আপডেট টাইম :   শুক্রবার | আগস্ট ১, ২০২৫ | ০৮:৫৫ পিএম
  • ১১২২ বার
মোঃ সাহাদৎ হোসেন আসিফ

গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

গ্রেফতারকৃতরা হলো- ১। ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের ৩১ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক এস এম জালাল (৫১)। ২। ঢাকা দক্ষিণ ৩৩ নং ওয়ার্ডের ২নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শিবলু (৪৮)। ৩। কুমিল্লা জেলা আওয়ামী লীগের ১৩ নং কার্যনির্বাহী সদস্য আফজালুন নেছা হাসান বাসেত (৪৫)। ৪। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন ওরফে লিটন (৫০)। ৫। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জসীমউদ্দিন হলের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান (২৫)। ৬। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মাহাবুবুর রহমান হিরন। ৭। আওয়ামী লীগের সাবেক ৬৫ নং ওয়ার্ড কাউন্সিলর সামসুদ্দীন ভূঁইয়া। ৮। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অংগ সংগঠন গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান (৫২)।

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) বিকাল আনুমানিক ০৫:৩০ ঘটিকায় ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের ৩১ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক এস এম জালাল (৫১) কে গ্রেফতার করে ডিবি লালবাগ জোনাল টিম। রাত ০৮:৩০ ঘটিকায় বংশাল হতে ঢাকা দক্ষিণ ৩৩ নং ওয়ার্ডের ২নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শিবলু (৪৮) কে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি চৌকস টিম। রাত ১০:৩০ ঘটিকায় সেগুনবাগিচা এলাকা থেকে কুমিল্লা জেলা আওয়ামী লীগের ১৩ নং কার্যনির্বাহী সদস্য আফজালুন নেছা হাসান বাসেত (৪৫) কে গ্রেফতার করে ডিবি ওয়ারীর একটি আভিযানিক দল।

ডিবি সূত্রে আরো জানা যায়, মধ্যরাতে ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন ওরফে লিটন (৫০) কে গ্রেফতার করে ডিবি লালবাগ জোনাল টিম। রাত ১২:১৫ ঘটিকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জসীমউদ্দিন হলের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান (২৫) কে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করে ডিবি সাইবার সাউথ ডিভিশনের একটি টিম।

এছাড়া, রাত ১২:৩০ ঘটিকায় ডিবি মিরপুর বিভাগ কর্তৃক ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মাহাবুবুর রহমান হিরন-কে রাজধানীর পান্থপথ এলাকা হতে গ্রেফতার করা হয়। রাত ১২:৪৫ ঘটিকায় মাতুয়াইল এলাকা হতে আওয়ামী লীগের সাবেক ৬৫ নং ওয়ার্ড কাউন্সিলর সামসুদ্দীন ভূঁইয়াকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) রাত ১০:০০ ঘটিকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অংগ সংগঠন গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান (৫২)কে উত্তরা ১১ নং সেক্টর ১৭ নম্বর রোড হতে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিনষ্টের সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট কারণে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ