আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

ঢাকা মেডিকেলে অব্যবস্থাপনা নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওয়ার্ড বয় ও ওয়ার্ড মাস্টারের হামলার শিকার সাংবাদিক সালাউদ্দিন

নিউজ ক্রাইম সিক্রেট
  • আপডেট টাইম :   শনিবার | মে ২, ২০২৬ | ০৯:১৪ পিএম
  • ২৪৮ বার
মিরাজ মনিরাজ

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ বিদ্যমান অব্যবস্থাপনা ও অনিয়ম নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক। ভুক্তভোগী সাংবাদিক সালাউদ্দিন, যিনি “দুর্নীতির বার্তা” নামে একটি অনলাইন পোর্টালের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।

অভিযোগ সূত্রে জানা যায়, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে দীর্ঘদিন ধরে চলমান অপরিচ্ছন্ন পরিবেশ, দালাল চক্রের দৌরাত্ম্য এবং কিছু অসাধু স্টাফদের সিন্ডিকেট কার্যক্রম নিয়ে তথ্য সংগ্রহ করছিলেন সাংবাদিক সালাউদ্দিন। এ সময় ওয়ার্ড বয় মোজাম্মেল ও ওয়ার্ড মাস্টার সর্দার আরিফুল ইসলাম তার কাজে বাধা দেন।

একপর্যায়ে কথা কাটাকাটির জেরে অভিযুক্তরা সাংবাদিকের ওপর চড়াও হন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় তিনি মুখে আঘাত পান এবং তার ব্যবহৃত সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে।
সাংবাদিক সালাউদ্দিন জানান, “আমি হাসপাতালের বাস্তব চিত্র তুলে ধরতে গিয়েছিলাম। কিন্তু সেখানে দায়িত্বপ্রাপ্ত কিছু লোকই সত্য প্রকাশে বাধা দিচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।”

ঘটনাটি নিয়ে সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

এদিকে, হাসপাতাল সূত্রে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি বলে মনে করছেন সচেতন মহল।

বিশেষজ্ঞরা বলছেন, দেশের অন্যতম বৃহৎ সরকারি এই হাসপাতালের সেবার মান উন্নয়নে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অন্যথায় সাধারণ রোগীদের দুর্ভোগ আরও বাড়বে।


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ