আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

সাংবাদিক সাঈদুর রহমান রিমন আর নেই-ঢাকা প্রেসক্লাবের শোক প্রকাশ।

নিউজ ক্রাইম সিক্রেট
  • আপডেট টাইম :   বৃহস্পতিবার | জুলাই ৩১, ২০২৫ | ০৬:৩১ এএম
  • ২১৭৫ বার
নিজস্ব প্রতিবেদক

দেশবরেণ্য অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  গাজীপুরে সফররত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। আজ বুধবার (৩০ জুলাই) বিকেল ৩টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।
তার মৃত্যুর খবরটি ক্রাইম সিক্রেট কে নিশ্চিত করেছেন স্ত্রী চামেলী রহমান।
ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন বলেন দেশের সাহসী পেশাদার অনুসন্ধানী সাংবাদিকতার অনন্য দৃষ্টান্ত ছিলেন সাঈদুর রহমান রিমন।  তার এই মৃত্যু মেনে নিতে পারছে না। যখনই কোন অনুসন্ধানী সাংবাদিকতার প্রয়োজন হতো তখনই তার কাছ থেকে পরমশ নেওয়া হতো।  ছুটে আসতেন আর বলতেন দেলোয়ার ভাই আমার প্রিয় ভাই, আমাকে বেশী বেশী ডাকবেন। আসলে রিমন ভাইয়ের এই শূন্যতা “ঢাকা প্রেসক্লাব” একজন গাডিয়ান হারালেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা প্রেসক্লাব পরিবার, ডিআরইউ, ক্র্যাবসহ দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন। একজন সদা অনুসন্ধানী ও নিষ্ঠাবান সাংবাদিককে হারিয়ে সংবাদপত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

সাঈদুর রহমান রিমন ছিলেন দৈনিক দেশবাংলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক। এর আগে তিনি বাংলাদেশ প্রতিদিনের ইনভেস্টিগেটিভ রিপোর্টিং সেলের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বাংলানিউজ২৪ডটকমের ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেটিভ ইনচার্জ ছিলেন।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক সংবাদ, মানবজমিন, মুক্তকণ্ঠ, বাংলাবাজার পত্রিকা ও দৈনিক ইত্তেফাকে কাজ করেছেন।
তিনি ছিলেন ঢাকা প্রেসক্লাবের উপদেষ্টা,  ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সিনিয়র সদস্য, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) সিনিয়র সহসভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য এবং বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির (বিএসসি) প্রধান উপদেষ্টা। 
অনুসন্ধানী সাংবাদিকতায় তিনি ছিলেন এক পথিকৃৎ ও অনন্য প্রতিভার অধিকারী। চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিন স্মৃতি পুরস্কারসহ সাংবাদিকতায় অসাধারণ অবদানের জন্য তিনি পেয়েছেন বহু সম্মাননা ও পুরস্কার।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা প্রেসক্লাব, ডিআরইউ, ক্র্যাবসহ দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন। একজন সদা অনুসন্ধানী ও নিষ্ঠাবান সাংবাদিককে হারিয়ে সংবাদপত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
সাঈদুর রহমান রিমন ছিলেন দৈনিক দেশবাংলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক। এর আগে তিনি বাংলাদেশ প্রতিদিনের ইনভেস্টিগেটিভ রিপোর্টিং সেলের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বাংলানিউজ২৪ডটকমের ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেটিভ ইনচার্জ ছিলেন।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক সংবাদ, মানবজমিন, মুক্তকণ্ঠ, বাংলাবাজার পত্রিকা ও দৈনিক ইত্তেফাকে কাজ করেছেন।
তিনি ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সিনিয়র সদস্য, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) সিনিয়র সহসভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য এবং বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির (বিএসসি) প্রধান উপদেষ্টা। 

অনুসন্ধানী সাংবাদিকতায় তিনি ছিলেন এক পথিকৃৎ ও অনন্য প্রতিভার অধিকারী। চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিন স্মৃতি পুরস্কারসহ সাংবাদিকতায় অসাধারণ অবদানের জন্য তিনি পেয়েছেন বহু সম্মাননা ও পুরস্কার।


লাইফস্টাইল ক্যাটেগরির আরো সংবাদ