আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

নিউজ ক্রাইম সিক্রেট
  • আপডেট টাইম :   রবিবার | নভেম্বর ১, ২০২৬ | ০৭:১৭ এএম
  • ৪০৩ বার
নিজস্ব প্রতিনিধি

‘অন্ন হোক সবার অধিকার, ক্ষুধামুক্ত সমাজ গড়ার অঙ্গীকার’ স্লোগানে রাজধানীর যাত্রাবাড়ী পার্কে অসহায়, দরিদ্র ও পথশিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন। ৩১ অক্টোবর ২০২৬  শনিবার রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩০০ মানুষের মাঝে একবেলার খাবার বিতরণ করা হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ আলো মামুন, ভাইস চেয়ারম্যান মোঃ ওমর ফারুক জালাল, মোঃ শফিকুল ইসলাম সাদ্দাম, শাহ আলম সুরমা, যুগ্ম মহাসচিব মোঃ সালমান মাহমুদ, দপ্তর সম্পাদক মোঃ নুরুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরুজ্জামান মিল্টন, মহিলা বিষয়ক সম্পাদক, মোসা: দিপা আক্তার,   আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক,, মোঃ মুজাহিদুল ইসলাম, কার্যকরী সদস্য মোঃ সাইদুর রহমান স্বপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি মোঃ সেলিম হোসেন, মোঃ জনি হোসেন ও মোঃ রেজবী আহমেদসহ অনেকে।

মোঃ দেলোয়ার হোসেন বলেন, সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অসহায় মানুষের কল্যাণে কাজ করাই ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য। প্রতি সপ্তাহে ঢাকার বিভিন্ন এলাকায় প্রায় ৩০০ মানুষের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। ইতোমধ্যে কমলাপুর, তেজগাঁও রেলস্টেশন ও কারওয়ান বাজারে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। দেশের ৪৩টি জেলা ও ১৪টি থানা কমিটির মাধ্যমে পর্যায়ক্রমে এ কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ আলো মামুন বলেন, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষার পাশাপাশি অসহায় মানুষের পাশে থাকতে ফাউন্ডেশন সব সময় কাজ করবে।

ভাইস চেয়ারম্যান মোঃ ওমর ফারুক জালাল বলেন, সাংবাদিকদের ন্যায্য অধিকার ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করছে।

ভাইস চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম সাদ্দাম ও শাহ আলম সুরমা বলেন, সাংবাদিকদের পাশাপাশি পথশিশু, হতদরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

নেতৃবৃন্দ জানান, প্রতি শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় খাবার বিতরণের পাশাপাশি পর্যায়ক্রমে জেলা ও থানা পর্যায়েও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।


জাতীয় ক্যাটেগরির আরো সংবাদ