আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

কৃষি ব্যাংকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন

নিউজ ক্রাইম সিক্রেট
  • আপডেট টাইম :   বৃহস্পতিবার | জুন ১১, ২০২৬ | ০৬:২৯ এএম
  • ৪ বার
মোঃ দেলোয়ার হোসেন

মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বীর উত্তম ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন, বি-৯৮৫, সিবিএ (বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সমর্থিত)-এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) দুপুর ১২টায় রাজধানীর মতিঝিলে বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানী এমপি। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষিঋণের বিস্তার ঘটে এবং দেশের কৃষি উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়। কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে তিনি খাল খনন কর্মসূচি চালু করেছিলেন, যা দেশের কৃষি উৎপাদন ও গ্রামীণ অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানির নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন এবং বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি দিকভ্রান্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি বলেন, ইতিহাস থেকে জিয়ার নাম মুছে ফেলার বহু চেষ্টা করা হলেও মানুষের হৃদয় থেকে তাঁর নাম মুছে ফেলা সম্ভব নয়।

তিনি আরও বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে খাল, পুকুর ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব উদ্যোগের মাধ্যমে পানির প্রবাহ বৃদ্ধি, কৃষিতে সেচ সুবিধার সম্প্রসারণ, মাছের উৎপাদন বৃদ্ধি, নদীর নাব্যতা রক্ষা এবং জলাবদ্ধতা নিরসন সম্ভব হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুল এমপি। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষি উন্নয়নকে জাতীয় উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করেছিলেন। কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ প্রদান, সেচ ব্যবস্থার সম্প্রসারণ এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তিনি দেশে কৃষি উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন।

তিনি আরও বলেন, কৃষকদের উন্নয়ন ছাড়া জাতীয় অর্থনীতির টেকসই উন্নয়ন সম্ভব নয়। এ বাস্তবতা উপলব্ধি করেই শহীদ জিয়া কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন এবং তাঁর গৃহীত কৃষিবান্ধব নীতিমালা দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম, সহ-অর্থ বিষয়ক সম্পাদক, আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন, পরিচালক আনোয়ার ফারুক এবং ব্যবস্থাপনা পরিচালক সুফিয়া বিনতে আলী।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক, যিনি যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠন করে উৎপাদনমুখী ও আত্মনির্ভরশীল রাষ্ট্রে রূপান্তরের ভিত্তি স্থাপন করেছিলেন। তাঁর নেতৃত্বে দেশের অর্থনীতি পুনরুজ্জীবিত হয় এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়। শ্রমজীবী মানুষের কল্যাণ, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন, সিবিএ-এর সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ তাঁর সভাপতির বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা, কর্মনিষ্ঠা ও উন্নয়ন দর্শন বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন, সিবিএ-এর সাধারণ সম্পাদক মিরাজ হোসাইন। তিনি আয়োজক সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি, কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক নেতা ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশের শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্রের অগ্রগতি, জাতীয় ঐক্য এবং জনগণের সার্বিক কল্যাণ কামনা করা হয়।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, রাষ্ট্রনায়কসুলভ নেতৃত্ব, উন্নয়ন দর্শন এবং জাতীয়তাবাদী চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। একই সঙ্গে দেশের উন্নয়ন, গণতন্ত্রের বিকাশ এবং জনগণের কল্যাণে তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান তারা।


জাতীয় ক্যাটেগরির আরো সংবাদ