আজ - | | হিজরী

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

তথ্যমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ 

নিউজ ক্রাইম সিক্রেট
  • আপডেট টাইম :   শুক্রবার | জুন ৫, ২০২৬ | ০৬:০০ এএম
  • ৯ বার
মোঃ দেলোয়ার হোসেন

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে আজ বিকেলে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে অস্ট্রেলিয়ার হাইকমিশনার 
সুসান রাইল।

সাক্ষাৎকালে তথ্যমন্ত্রী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম ও এর অর্থনৈতিক গুরুত্ব বিষয়ে অস্ট্রেলিয়ার হাই কমিশনারকে অবহিত করেন।

মন্ত্রী বলেন, সভ্যতার জন্য  প্রযুক্তি একদিকে যেমন আশীর্বাদ, তেমনি অন্যদিকে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভুল ও অপতথ্য প্রচারের বিষয়টি উল্লেখ করেন। 

তথ্যমন্ত্রী এ সময় হাইকমিশনারকে গণমাধ্যম কমিশন গঠনের বিষয়টি উল্লেখ করেন এবং এক্ষেত্রে তার সহযোগিতা কামনা করেন।  তিনি  গণমাধ্যম কমিশন গঠনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার লব্ধ জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন। 

হাইকমিশনার তথ্যমন্ত্রীকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।


জাতীয় ক্যাটেগরির আরো সংবাদ